রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। এটি পর্যাপ্ত পুষ্টিগুন সম্পন্ন হওয়ায় আমাদের শরীরের জন্য অনেক উপকারী। অনেক বিউটিশিয়ানরাই আজও রূপচর্চার ঘরোয়া উপাদান হিসেবে আলু পছন্দ করেন।
ত্বকের যত্নে আলুর উপকারীতা:
১.আলুতে আছে পর্যাপ্ত পরিমাণ "পটাশিয়াম" যা আমাদের ত্বকে পানি সরবরাহ নিশ্চিত করে এবং চেহারার ময়েশ্চারাইজেশন বজায় রাখে।
২.এতে থাকা "ম্যাগনেসিয়াম" ত্বকের দাগ দূর করতে এবং মসৃণ করতে সাহায্য করে ।
৩.ত্বকের মধ্যে বিদ্যমান মৃতকোষ দূর করতে সাহায্য করে।
৪."ভিটামিন বি৬" ত্বকের নতুন কোষ তৈরীতে সাহায্য করে।
৫.আলুকে বলা হয় ন্যাচারাল স্কিন লাইটেনিং এজেন্ট যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
৬.ত্বকে বিদ্যমান কালো দাগ দূর করতে সাহায্য করে।
৭."ভিটামিন সি" এর উপস্থিতি চেহারায় কোলাজেন প্রোডাকশন বৃদ্ধি করে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে ।