মধু ও রসুনের গুণের কদর চিরকাল।বিভিন্ন দেশে রোগ নিরাময়কারী উপাদান হিসেবে মধু ও রসুন ব্যবহৃত হয়ে আসছে।
একে অ্যান্টিবায়োটিকের সঙ্গেও তুলনা করা হয়। তবে রসুন ও মধু যখন একসঙ্গে মেশানো হয়,
তখন এর গুণ বেড়ে যায় বহুগুণে।মধু আর রসুন একসঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেলে
নানা ধরনের উপকার পাওয়া যায়।
উপকারিতা:
* ওজন কমাতে সহায়তা করে এবং শক্তিশালী স্বাস্থ্য বজায় থাকে।
*খাবার হজম করতেও রসুন আর মধু খুবই উপকারী।
* রাতে ঘুমালে প্রত্যেক মানুষের শরীর শক্তি হারায়।তাই সকালটা শুরু হতে পারে মধুও রসুনের সঙ্গে।
* মিশ্রণটি খাওয়ার পর শরীরে আপনি প্রশান্তি বোধ মনে করবেন ।
*প্রতিদিন এই মিশ্রণটি খালি পেটে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।
সঠিক উপকার পেতে,
খাওয়ার ৪৫ মিনিটের মধ্যে অন্য খাবার গ্রহণ করা থেকে বিরত থাকলে রসুন-মধুর কার্যকারিতা সঠিকভাবে পরিচালিত হয়।