ছোট থেকে বৃদ্ধ সকলেই আচার খেতে পছন্দ করেন। আচারের উৎকৃষ্ট সময় এখনই।
টকজাতীয় আচার খেতে পারেন খিচুড়ি কিংবা ভাতের সাথে। এছাড়া মিষ্টি আচার এমনিতেই খেতে পারেন।
জেনে অবাক হবেন অতিরিক্ত গরমলাগা, মাথা ধরা, ঘামাচিসহ ঋতু পরিবর্তনজনিত বিভিন্ন রোগ থেকে শরীরকে
মুক্ত রাখে আমের আচার। আসুন জেনে নেয়া যাক কাঁচা আমের আচারের কিছু উপকারী গুণাগুণ সম্পর্কে-
১.শরীরে ঘামাচি রোধ করতে সাহায্য করে।
২.রুচি বৃদ্ধি করে।
৩.ক্ষুধামন্দ কেটে যায়।
৪.মুখের রুচি বাড়ে।
৫. শরীর থাকে সুস্থ ও নিরোগ।
৬.গরমকালের রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে।
৭.কাঁচা আমে আছে প্রচুর পেক্টিন।
৮.গ্রীষ্মকালীন ডায়রিয়া, আমাশয়, পাইলস, বদহজম ও কন্সটিপেশন রোগের জন্য ওষুধ হিসেবে খুবই কার্যকর।
৯.প্রচুর ভিটামিন সি ৩ থাকায় যকৃত ভালো রাখে।
১০.যকৃতের অ্যাসিড নিয়ন্ত্রণে থাকে।
১১.প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে।
১২.ক্যান্সার এবং কার্ডিওভাসকুলার রোগের বিরুদ্ধে যুদ্ধ করে শরীরকে রক্ষা করে।
১৩.সকালের দুর্বলতা বা 'মর্নিং সিকনেস' কাটায়।
১৪.মনোবল উন্নত করে ও মস্তিস্ক ও হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে।