কুড়মুড়ে গোলাকৃতির একটা ভেতর মশলাদার ঝাল ঝাল চটপটি আর তার উপর টকমিষ্টি তেঁতুল পানি।আস্ত একটা ফুচকা মুখে পুরে নিয়ে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙ্গে যায়,
এরপর মুখে স্বাদের যে ঝড় ওঠে সেটার তুলনা কি অন্যকিছুর সঙ্গে হয়? ফুচকা খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। পিঁয়াজ, নানারকম মশলা দিয়ে মাখা আলু ভরে তেঁতুল জলে
ডুবিয়ে পরিবেশন করা হয় ফুচকা। যতদিন যাচ্ছে, এর জনপ্রিয়তাও যেন তত বাড়ছে। আর সেইসঙ্গে বাড়ছে ফুচকার ভ্যারাইটি। শুধু তেঁতুল জলে চুবিয়ে নয়, দই দিয়েও পরিবেশন করা হয় এটিকে।